চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় সরকারি খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২২ পিএম, ২০২০-১১-১৭

আখাউড়ায় সরকারি খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ

ইসমাঈল হোসেন (ব্রাহ্মনবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সরকারি খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ভূমি দস্যুদের বিরুদ্ধে। জানা যায়, উপজেলার ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ দিন থেকে গ্রামের এ খালটি ভরাট করে দখল করার পায়তারা করছে। এ বিষয়ে ২০০৪ থেকে ২০০৭ সন পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সরকারিভাবে দখল মূক্ত করার কোন উদ্যোগ দেখেনি এলাকাবাসী। অভিযুক্তরা হলেন ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামের হরমুজ আলী, শুক্কুর আলী, ফরিদ মিয়া, শামসু মিয়া(১), শামসু মিয়া(২), ইউনুছ মিয়া, নান্নু মিয়া, হোসেন মিয়া, আইনুল হক। এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে তাদের কাউকে পাওয়া যায় নি। সম্প্রতি তাদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলা সরকারি খালে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, ধরখার ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ এই খাল। বিভিন্ন এলাকার পানি নিষ্কাশন ও কৃষি অর্থনীতিতে এই খালটির অবদান অনেক। গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে তিতাস নদীতে সংযুক্ত হয়েছে এই খালটি। কয়েক কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে স্থানীয়দের মাধ্যমে সরু হয়ে আসলেও সবশেষ খালের শেষ অংশ বাঁধাগ্রস্থ করেছে উল্লেখিত স্থানীয় প্রভাবশালীরা। নিজের বাড়ির সংলগ্ন সড়কের পাশে এই খালে স্থায়ী স্থাপনা গড়ে তুলেছেন। বর্তমানে খালটি অস্তিত্ব সংকটের সম্মুখীন হয়েছে। ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামের নাম প্রকাশ না করা শর্তে একাধিক ব্যক্তি জানান, এই খালটি এলাকার প্রাণ। এ খাল ভরাট করার কারণে আমরা জমিতে কৃষি কাজ করতে পারছি না। সরিষা চাষ করতে পারছি না। অনেক বছর ধরেই এ খালটি জবর দখল করার পায়তারা চলছে স্থানীয় মাতব্বররা। ওয়ার্ড মেম্বার মো. আমিনুল ইসলাম জানান, আমাদের এ খালটি দিয়ে এক সময় নৌকা চলাচল করতো, বর্তমানে খালটি দখল হওয়ার কারণে পানি নিষ্কাশন বন্ধ থাকায় এলাকার কৃষকরা জমিতে চাষবাস করতে পারছে না। কৃষি প্রধান এলাকা হওয়ায় কৃষি অর্থনীতি মূলত পরিচালিত হয় এই খালকে ঘিরেই। কয়েক দশক ধরেই খালটি নানাভাবে বাঁধাগ্রস্ত হয়ে সরু হয়ে পড়েছে। স্থাপনা নির্মাণে এলাবাসী বাঁধা তৈরি করলেও কোন কাজ হয়নি। সরকারি সম্পত্তি এই খাল ব্যবহারের অধিকার রয়েছে সবার। ব্যক্তি স্বার্থে খালটি দখল করে স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে তাতে মনে হচ্ছে এটা যেন তাদের নিজের সম্পত্তি। বিষয়টি প্রশাসনের কঠোরভাবে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি। সরকার যদি এ মুহুর্তে খালটি পুনরুদ্ধার না করে তাহলে খালটি তার নিজস্ব অস্তিত্ব হারিয়ে ফেলবে। প্রাকৃতিক এই সম্পদ রক্ষার্থে সবার এগিয়ে আসা প্রয়োজন। তবে এখন পর্যন্ত সরকারি কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ নেননি। পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তা জানান, সরকারি খালের সীমানার ভেতর স্থাপনা নির্মানের কোন ধরনের কোন সুযোগ নেই। আমরা সরেজমিনে গিয়ে তার ব্যবস্থা নিব।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর